কারাগার থেকে সেমিস্টার পরীক্ষা দিলেন জবির দুই শিক্ষার্থী

০৭ অক্টোবর ২০২১, ০৮:১৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষায় আদালতের নির্দেশে দুই শিক্ষার্থী কারাগার থেকে অংশগ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ২২ বিভাগে একযোগে সেমিস্টার পরীক্ষা নেয়া হয়। সংশ্লিষ্ট বিভাগের দুইজন শিক্ষক কারাগারে গিয়ে তাদের পরীক্ষা নেন। বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক একেএম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ওই দুইজন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনেই এ পরীক্ষা গ্রহণ করা হয়েছে। দ্রুত পরীক্ষা শেষ করতে বন্ধের দিনেও পরীক্ষা নেয়া হবে। এছাড়া কারাগারে থাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থী পরীক্ষা দিতে আদালতে আবেদন করে। আদালত তাদের আবেদন মঞ্জুর করে পরীক্ষা নিতে নির্দেশ দিলে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে দুইজন শিক্ষক গিয়ে তাদের পরীক্ষা নেন।

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬