হৃদরোগে আক্রান্ত হয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু

০৫ অক্টোবর ২০২১, ০৩:০৩ PM
জয়নাল আবেদীন

জয়নাল আবেদীন © টিডিসি ফটো

হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী মো. জয়নাল আবেদীন (৩১) মারা গেছেন।

মঙ্গলবার দুপুর সোয়া ১২ টায় বাংগড্ডা হলি ফ্লাওয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেন।

জনি আবেদিন অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার নামক একটি কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ছিলেন। তার জন্ম কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডা ইউনিয়নের কাদবা গ্রামে।

তার জানাজার নামাজ আজ রাত ৮টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে মৃতের বন্ধু এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, জনি আবেদিন ব্যাক্তিগত জীবনে একজন ভালো মানুষ ছিলেন এবং বন্ধুমহলেও একজন সাহায্যপরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬