সশরীরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা শুরু আজ

০২ অক্টোবর ২০২১, ০৮:৩৫ AM
সশরীরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা শুরু আজ

সশরীরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা শুরু আজ © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে আজ শনিবার। পরীক্ষা চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে,।এ বছর দেশে মোট ১ হাজার ৮৫৯টি কলেজের ৭০২টি কেন্দ্রে ১ লাখ ৯৮ হাজার ৯৫৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের নির্দেশাবলীতে বলা হয়েছে, পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে দুই জন পরীক্ষার্থীর মধ্যে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে আসন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভেন্যু কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে।

আরও বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সাবান এবং পানির ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

নির্দেশাবলীতে আরও বলা হয়েছে, সব শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। মাস্ক সঠিক নিয়মে পরতে হবে এবং মাস্ক ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার জন্য সাময়িক মাস্ক খোলা যাবে।

এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950