কুবির বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে আহত ১

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩১ PM
কুবির বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে আহত ১

কুবির বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে আহত ১ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী বহনকারী বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। আহত মাইক্রোবাস চালকের নাম মোহাম্মদ রাকিব (২০)। পরে তাকে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে ৩৫০ মিটার দূরে হাজী ভিলা সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ছেড়ে আসা শহরমুখী শিক্ষার্থী বাসটি হাজী ভিলার সরু মোড়টি অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে এর সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মাইক্রোবাস চালক আহত হলে তৎক্ষনাৎ তাকে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত মাইক্রোবাস চালকের আত্মীয় মোহাম্মদ রানা বলেন, রাকিবকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিছু টেস্ট (নিরীক্ষা) দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের বাসে থাকা শিক্ষার্থী গল্প মাহমুদ বলেন, আমাদের বাসটি স্লো গতিতেই যাচ্ছিল। তবে বিপরীত দিক আসা মাইক্রোবাসটি কোনধরনের সংকেত না দিয়ে  অতিদ্রুত রাস্তা অতিক্রম করতে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাসের সাথে সংঘর্ষ ঘটে যায়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী কামাল উদ্দিন বলেন, ঘটনাটি আমি মাত্র শুনেছি। বাকিটা খোঁজ নিয়ে বলতে পারবো। আমাদের বাস চালক অপরাধী হলে তাকে শাস্তির আওতায় আনা হবে।

সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
চড়া জাহাজ ভাড়ায় ‘নারিকেল জিঞ্জিরা’র স্বপ্ন অধরা পর্যটকদের, …
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে বাংলাদেশ-পাকিস্তান মহারণ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950