হলে উঠতে অন্তত এক ডোজ টিকা নিতে হবে খুবি শিক্ষার্থীদের

২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৭ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আবাসিক হলে উঠতে অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টিকাদানের অগ্রগতি, হল খোলার প্রস্তুতি ও পরবর্তী টার্মের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে ডিন ও ডিসিপ্লিন প্রধানদের সাথে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত মোতাবেক, শতভাগ শিক্ষার্থী নূন্যতম এক ডোজ টিকা নিলে আবাসিক হলে উঠতে পারবেন। তবে হল ও বিশ্ববিদ্যালয় খোলা বিষয়ে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এ বিষয়ে নিয়মানুযায়ী পরবর্তী সিন্ডিকেট সভায় আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। হল খোলার প্রাক-প্রস্তুতি হিসেবে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে যারা টিকা নিয়েছে তাদের টিকা কার্ডের ফটোকপি ও আনুসাঙ্গিক কাগজপত্র হল এবং ডিসিপ্লিনে জমা দিতে হবে।

সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
চড়া জাহাজ ভাড়ায় ‘নারিকেল জিঞ্জিরা’র স্বপ্ন অধরা পর্যটকদের, …
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে বাংলাদেশ-পাকিস্তান মহারণ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950