গুচ্ছ ভর্তিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ১১ শিক্ষার্থী

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৪ PM
গুচ্ছ ভর্তিতে আসন প্রতি লড়বে ১১ শিক্ষার্থী

গুচ্ছ ভর্তিতে আসন প্রতি লড়বে ১১ শিক্ষার্থী © সংগৃহীত

আগামী ১৭ অক্টোবর দেশে প্রথমবারের মতো ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘ক' ইউনিটের মাধ্যমে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ১১ শিক্ষার্থী।

আসনসংখ্যা হিসাবে এ প্রক্রিয়ায় প্রায় বাইশ হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১১ হাজার ৫৬১ জন, মানবিক বিভাগ থেকে ৬ হাজার ১২৯ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ভর্তি হতে পারবে ৩ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী। এছাড়াও সমন্বিত বিভাগ থেকে ভর্তি হতে পারবে ৭৭০ জন শিক্ষার্থী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে মূলত আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর চেষ্টা করেছি পাশাপাশি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধিশীল হয়ে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব স্বায়ত্তশাসন বজায় রাখার চেষ্টা করেছি। এখান পর্যন্ত মোট তিনটি ইউনিটে পেমেন্ট করেছে প্রায় ২ লাখ ৩২ হাজার শিক্ষার্থী। এতে গড়ে আসনপ্রতি লড়াই করবে প্রায় ১১ জন শিক্ষার্থী। আমাদের একবারে পরীক্ষা নেয়ার সর্বোচ্চ সক্ষমতা ১ লাখ ৩২ হাজার শিক্ষার্থীর'।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর ‘ক' ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। এই প্রক্রিয়ায় আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে মানবিক বিভাগের (‘খ' ইউনিট) ভর্তি পরীক্ষা এবং বাণিজ্য বিভাগের ‘গ' ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
চড়া জাহাজ ভাড়ায় ‘নারিকেল জিঞ্জিরা’র স্বপ্ন অধরা পর্যটকদের, …
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে বাংলাদেশ-পাকিস্তান মহারণ, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950