কুবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

২৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৫ PM
কুবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

কুবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করায় আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। বৃৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ আনন্দ মিছিল করে তারা।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। অগ্রসরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করেছে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক।

পড়ুন: প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের অভিনন্দন

তিনি বলেণ, এটি আমাদের দেশের জন্য এবং দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য গর্বের বিষয়।

কর্মসূচিতে কাজী নজরুল ইসলাম হল শাখার সভাপতি ইমরান হোসাইন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগর সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্তসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডুয়েট উপাচার্যের অভিনন্দন

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬
আফগানিস্তান সিরিজের সূচিতে ফের পরিবর্তন
  • ১৪ অক্টোবর ২০২৬
জুলাইয়ে সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ
  • ১৪ অক্টোবর ২০২৬
লন্ডনে প্রতি ৪ মিনিটে চুরি হচ্ছে ১ গাড়ি, অপরাধ কমাতে হিমশিম…
  • ১৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ, দিতে হবে ফি—জেনে নিন খুঁটি…
  • ১৪ অক্টোবর ২০২৬