জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের পাশে বিশ্ববিদ্যালয় শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

২৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটসমূহে সংশ্লিষ্ট কলেজের নামের সাথে 'বিশ্ববিদ্যালয় কলেজ' শব্দটি ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ সেপ্টম্বর) কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়েছে।

 বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, 'জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটসমূহে সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের ব্যবহৃত সাইনবোর্ড, বিভিন্ন ব্যানার, কলেজ প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডে বিভিন্ন প্রকাশনায় 'বিশ্ববিদ্যালয় কলেজ' শব্দ ব্যবহার করা হচ্ছে। যা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশনের পরিপন্থী। এমতাবস্থায় সংশ্লিষ্ট কলেজ/ইনস্টিটিউট/প্রতিষ্ঠানকে উল্লেখিত কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। একই সাথে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাইনবোর্ড, প্যাড ও অন্যান্য প্রকাশনা থেকে 'বিশ্ববিদ্যালয় কলেজ' শব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬