কাল থেকে শুরু হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস পরীক্ষা

২৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৬ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব আর্টস ও ব্যাচেলর অব সোশ্যাল সাইন্স (বিএ/বিএসএস) ২০১৯ সালের পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।

কোভিড-১৯ অতিমারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে। 

দেশের বিভিন্ন  জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি কলেজে মোট ৩২৩টি পরীক্ষা কেন্দ্রে সেমিস্টার ভিত্তিক এ পরীক্ষায় সর্বমোট ৩ লাখ ৮৭ হাজার ৫৯৫ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ২ লাখ ২৫ হাজার ৩৯০ জন ছাত্র এবং ১ লাখ ৬২ হাজার ২০৫ জন ছাত্রী।

প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে। বিশ্ববিদ্যালয় হতে ভিজিল্যান্স টিম প্রেরণ, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেয়াকে বাধ্যতামূলক করা হয়েছে। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। রুটিন অনুযায়ী ৮ জানুয়ারি ২০২২ তারিখ পরীক্ষা শেষ হবে।

জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬