ইবি শিক্ষকের নতুন বই ‘শর‘য়ী বিধান: মূলনীতি ও প্রয়োগ’

২১ সেপ্টেম্বর ২০২১, ১০:১৩ PM
ড. মোহাম্মদ নাছির উদ্দীন আজহারীর ‘শর‘য়ী বিধান: মূলনীতি ও প্রয়োগ’ গ্রন্থ

ড. মোহাম্মদ নাছির উদ্দীন আজহারীর ‘শর‘য়ী বিধান: মূলনীতি ও প্রয়োগ’ গ্রন্থ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন আজহারী-এর ‘শর‘য়ী বিধান: মূলনীতি ও প্রয়োগ’ শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটি ‘মাকতাবাতুল হাসান পাবলিকেশন’ ঢাকা থেকে প্রকাশিত হয়েছে।

জানা যায়, বাংলা ভাষায় এই বিষয়ে এটিই প্রথম গ্রন্থ। গ্রন্থটিতে ‘শরয়ী বিধান’র আদ্যোপান্ত আলোচনা করা হয়েছে।

গ্রন্থটিতে ‘শরয়ী বিধান’র প্রকারভেদ- ফরয, ওয়াজিব, মান্দুব, মুবাহ, হারাম, মাকরূহ, অনুত্তম, সাবাব, শর্ত, মানি, সহীহ, বাতিল, ফাসিদ, আযীমাত, রুখসাত ইত্যাদির পরিচয়, সনাক্তের কৌশল, স্তর, যোগ্যতা, অন্তরায়, পার্থক্য প্রভৃতির তত্ত্ব ও তথ্য এবং প্রয়োগপদ্ধতি স্বীকৃত গবেষণা পদ্ধতির আলোকে আলোচনা করা হয়েছে।

এ ছাড়া ইসলামী আইনের বিধিবিধানসমূহকে এর মৌলিক উৎস থেকে বুঝার জন্য ‘নাস’ তথা কুরআন-সুন্নাহর মূল বক্তব্যের শব্দাবলি ও এর সুনির্দিষ্ট অর্থ, তাৎপর্য, পরিপ্রেক্ষিত, ব্যবহারবিধি সম্পর্কিত প্রয়োজনীয় কিছু উসূলী পরিভাষা উপস্থাপন করা হয়েছে।

এ বিষয়ে লেখক ড. নাছির উদ্দীন আজহারী বলেন, আমি ফিকহ ও উসূলুল ফিকহ নিয়ে মিসরে পড়াশোনা করেছি, এই বিষয়ে বাংলায় স্বতন্ত্র কোনো গ্রন্থ আমার চোখে পড়েনি তাছাড়া ইসলামী ফিকহ, তুলনামূলক ফিকহ এবং উসূলুল ফিকহ বিষয়ে বাংলায় বিশেষায়িত গ্রন্থের সংখ্যা খুবই নগন্য এই ফিল্ডে প্রচুর কাজ করা জরুরি মনে করি।

উল্লেখ্য, ড. নাছির উদ্দীন আজহারী মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে শরী’য়াহ ও আইনের অনুষদ থেকে ডিগ্রী লাভ করেন। তাঁর অনার্স, মাস্টার্স, এম.ফিল., পিএইচ.ডি পড়াশোনা ও গবেষণার ফিল্ড শরীয়াহ ও ইসলামী আইন। তিনি বিভিন্ন ইসলামিক ব্যাংক ও ফাইনান্সিয়াল ইনস্টিটিউটের উপদেষ্টা। তাঁর আরো কয়েকটি বই প্রকাশের অপেক্ষায়।

‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence