ববিতে পিআইবি’র সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

২১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৬ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষণে অংশ নেন ৩০ জন ক্যাম্পাস সাংবাদিক।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক জাফর ওয়াজেদ। কর্মশালার সমন্বয়ক ছিলেন পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান।

পিআইবির মহাপরিচালক ও একুশে পদক প্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে একবার প্রবেশ করলে আর বেরুনো যায় না। একটি অবাধ, নিরপেক্ষ, স্বাধীন গণমাধ্যম সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। ক্যাম্পাস সাংবাদিকদের বিভিন্ন বিষয়ের উপর লেখার চর্চা রাখার কথাও এ সময় উল্লেখ করেন তিনি।

অনলাইনে আয়োজিত তিনদিন ব্যাপী এই কর্মশালার প্রথমদিন প্রশিক্ষণ দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী আনিছ। তার প্রশিক্ষণের বিষয় ছিল সংবাদ ধারণা ও রিপোর্ট লেখার কলাকৌশল।

দ্বিতীয় দিনে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রবীপ কুমার পাণ্ডে ।

তৃতীয় ও সমাপনী দিনে ফিচার প্রতিবেদনের উপর প্রশিক্ষণ দেন চ্যানেল আই’র সিনিয়র বার্তা সম্পাদক মীর মাশরুর জামান।

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী
  • ১৪ অক্টোবর ২০২৬
ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগ এমপি গ্রেপ্তার
  • ১৪ অক্টোবর ২০২৬
কোথাও জরাজীর্ণ হল, কোথাও নেই আবাসন, সংকটে বরিশালের সরকারি ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
গণপিটুনির পর হাসপাতালে ফের পিটুনি, যুবক নিহত
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন খাতে কর্ম…
  • ১৪ অক্টোবর ২০২৬
তিন দিনের সফরে দেশের বাইরে গেলেন শিক্ষামন্ত্রী
  • ১৪ অক্টোবর ২০২৬