ইসলামী বিশ্ববিদ্যালয়

২৭ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীকে টিকা নিবন্ধনের নির্দেশ

১৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:২০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় পরিচয়পত্র না থাকা শিক্ষার্থীদের টিকার নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী (ইউজিসি) কমিশনের ওয়েবসাইটে জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকার নিবন্ধন করতে পারবেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এছাড়া এনআইডিধারী যেসব শিক্ষার্থী এখনো টিকা গ্রহণ করেননি একই সময়সীমার মধ্যে তাদেরও নিবন্ধন সম্পন্ন করে টিকা গ্রহণের নির্দেশ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীকে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা নিতে বলা হয়েছে। যে সব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রদত্ত ওয়েব লিংকে জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকার রেজিস্ট্রেশন/নিবন্ধন সম্পন্ন করতে হবে।

জাতীয় পরিচয়পত্রধারী যেসব শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী এখনও টিকার নিবন্ধন করেননি তাদেরও একই সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে সরাসরি সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা গ্রহণ নিশ্চিত করতে বলা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950