শর্তসাপেক্ষে অটোপ্রমোশন পাচ্ছেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা

১৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনা পরিস্থিতি বিবেচনা করে ২০২০ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই ৩য় বর্ষে প্রমোশনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে যেসব শিক্ষার্থী অন-লাইন কোর্স সম্পন্ন করেছেন ও ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করে আবেদনের ফরম পূরণ করেছেন শর্ত সাপেক্ষে কেবল তারাই ৩য় বর্ষে উন্নীত হতে পারবে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ২০২০ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব শিক্ষার্থী বিধি মোতাবেক অন-লাইন কোর্স সম্পন্ন ও ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করে আবেদনের ফরম পূরণ করেছেন সেসব শিক্ষার্থীদের করোনা পরিস্থিতি বিবেচনায় শর্ত সাপেক্ষে ৩য় বর্ষে উন্নীত করা হবে। ২০১৭-১৮, ২০১৬-১৭ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের যেসব অনিয়মিত শিক্ষার্থী '৩য় বর্ষে প্রোমোটেড হয় নাই' ২০২০ সালের অনার্স পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছে তাদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।

শর্ত সমূহ ও বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬