জাককানইবির তিন শিক্ষার্থী বহিষ্কার

১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:০৭ AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) স্নাতকোত্তরের এক শিক্ষার্থীকে হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তিন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- আব্দুল্লাহ আল ওয়াহিদ, তারেক রহমান এবং হাবিবুল্লাহ জামি। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবির বলেন, গত ৯ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের পেছনে বটতলা এলাকায় কথা-কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে এবং একজনকে মারাত্মকভাবে জখম করা হয়। এরপর প্রক্টরিয়াল বডির সুপারিশের প্রেক্ষিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান জানান, বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় স্নাতক তৃতীয় বর্ষের ৩ জন শিক্ষার্থী একজন স্নাতকোত্তরের শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ এবং নীতিবহির্ভূত কাজ। প্রক্টরিয়াল বডি বরাবর ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে তদন্ত করা হয় এবং তদন্ত সাপেক্ষে এক জরুরি সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ ইরফান আজিজ বলেন, বিশেষ আমন্ত্রণে শৃঙ্খলা বোর্ডের আজকের মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড সভায় প্রক্টরিয়াল বডির তদন্ত রিপোর্ট সাপেক্ষে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই।

সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নায় ‘মন্দিরের ইট’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে…
  • ১৪ অক্টোবর ২০২৬
এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬