ছাদ থেকে লাফিয়ে জবির প্রাক্তন শিক্ষার্থীর আত্মহত্যা

১৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৩০ PM
নিহত শিক্ষার্থী চন্দন পার্সি

নিহত শিক্ষার্থী চন্দন পার্সি © সংগৃহীত

রাজধানীর বাড্ডায় ছাদ থেকে লাফিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের এক প্রাক্তন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। নিহত ওই শিক্ষার্থীর নাম চন্দন পার্সি। তিনি ২০১২-১৩ শিক্ষাবর্ষে জবি থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে বাড্ডার একটি ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাড্ডার ওই বাসায় নিহত শিক্ষার্থী ও তার মা-বোনের সঙ্গে ভাড়া থাকতেন। এই ঘটনায় বাড্ডা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আলী ইমতিয়াজ নামে চন্দন পার্সির এক বন্ধু বলেন, গত ছয় মাস থেকে চন্দনের সঙ্গে কারও যোগাযোগ ছিল না। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও সে অ্যাক্টিভ ছিল না। সোমবার দুপুরে তার বোন আমাদের ফোনে জানায়, সে আত্মহত্যা করেছে। সন্ধ্যার দিকে লালবাগ শ্মশানে তার সৎকার সম্পন্ন করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সকাল সাড়ে আটটার সময় থানায় ঘটনাটি জানানো হয়। আমরা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠাই। সেখান থেকেই পরিবারের সদস্যরা তার লাশ নিয়ে যায়।

তিনি আরও বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন বছর থেকে তিনি চাকরির চেষ্টা করছিলেন। তাদের পরিবার একমাত্র বোনের আয়ে চলছিল। এসব বিষয়ে তিনি প্রায় মানসিকভাবে পীড়িত হতেন। হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950