ক্ষতিগ্রস্ত অভিবাসীদের নিয়ে বিইউপিতে ওয়েবিনার

২৩ আগস্ট ২০২১, ০৬:০৪ PM
 আইন বিভাগের আয়োজনে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়

আইন বিভাগের আয়োজনে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয় © টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ ‘মহামারি ও ফিরে আসা বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের দুর্দশা: বঙ্গবন্ধুর ভিশন, অর্জন ও তাঁর এগিয়ে চলা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) আইন বিভাগের আয়োজনে করোনাকালে দেশে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের দুর্দশার সমাধান খুঁজতে এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার।

ওয়েবিনারে সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ অনুষদের ডিন বিগ্রেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চ ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আন্তর্জাতিক বিনিয়োগ আদালতের বিচারক ড. রুমানা ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন বিইউপির আইন বিভাগের সভাপতি লে. র্কনেল সিরাজ উদ্দনি আহমদে (অব.)।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ মহামারির কারণে ক্ষতিগ্রস্থ খাতগুলো পুনরুজ্জীবিত করার আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬