জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮ আগস্ট ২০২১, ০২:৪২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

প্রকাশিত ফলাফলে অসন্তোষ জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। তারা বলছে, চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফলে তাদের সঠিক মূল্যায়ন হয়নি।

আজ বুধবার (১৮ আগস্ট) সকালে গাজীপুরের বোর্ডবাজার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

শিক্ষার্থীদের দাবি, সশরীরে পরীক্ষা দিয়েও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়েছে। অনেক শিক্ষার্থী চতুর্থ বর্ষের ১০টি কোর্সের মধ্যে ৯টিতে প্রথম শ্রেণী পেলেও তুলনামূলক সহজ বিষয়ে গণহারে অকৃতকার্য দেখানো হয়েছে। যেটি খুবই হতাশাজনক। পুনর্মূল্যায়নের দাবি জানান তারা।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ২০ জুলাই ২০২১ তারিখে ফলাফল প্রকাশিত হয়।

প্রকাশিত ফলাফলে ৭২ শতাংশ কৃতকার্য হয় এবং বাকি ২৮ শতাংশ শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়। উক্ত ২৮ শতাংশ অকৃতকার্য ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তারা। উক্ত ফলাফলে ২৪ হাজারের বেশি শিক্ষার্থীকে এক বিষয়ে অকৃতকার্য দেখানো হয়েছে।

এর আগে, একই দাবি জানিয়ে গত বুধবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বদরুজ্জামান জানান, ‘শতকরা ২৮ ভাগ ফেল করার বিষয়টি সঠিক নয়। কারণ এখানে অন্তত ১০ ভাগ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।’

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950