শিক্ষকদের অনলাইন পরীক্ষার প্রশিক্ষণ দিচ্ছে কুবি

১৮ আগস্ট ২০২১, ০১:০৩ PM
শিক্ষকদের অনলাইন পরীক্ষার প্রশিক্ষণ দিচ্ছে কুবি

শিক্ষকদের অনলাইন পরীক্ষার প্রশিক্ষণ দিচ্ছে কুবি © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের নিয়ে ‘কিভাবে অনলাইনে পরীক্ষা গ্রহণ করা হবে’ এ বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজনে বিজ্ঞান, বিজনেস স্টাডিজ ও আইন অনুষদভূক্ত সকল বিভাগের শিক্ষকরা এতে অংশ নেন।

আজ বুধবার (১৮ আগস্ট ২০২১) দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব।

প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির উপাচার্য বলেন, বৈশ্বিক মহামারীর মধ্যে আমরা কঠিন পরিস্থিতির মোকাবেলা করছি। এমতাবস্থায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ বিবেচনা করে অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই উপলক্ষে অনলাইনে কিভাবে পরীক্ষা কার্য সম্পাদন করা হবে তার জন্য এই কর্মশালা।

তিনি বলেন, এই প্রশিক্ষণ কর্মশালায় স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে কর্মশালার বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আপনারা সচেষ্ট থাকবেন।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে বিজ্ঞান, বিজনেস স্টাডিজ ও আইন অনুষদভুক্ত সকল বিভাগের শিক্ষক অংশগ্রহণ করেন।

কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬