জাককানইবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবস পালন

১৩ আগস্ট ২০২১, ০৭:৪৫ PM
জাককানইবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবস পালন

জাককানইবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবস পালন © টিডিসি ফটো

তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আন্তর্জাতিক যুব দিবস-২০২১ উদযাপন করেছে উইমেন পিস ক্যাফে।

বুধবার ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তে তারুণ্য আজ’ শীর্ষক ভার্চুয়াল বিতর্কের মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় ‘ইয়ুথঃ কোপিং উইথ দ্য চেঞ্জ’ শীর্ষক ভার্চুয়াল ওয়েবিনার।

অনুষ্ঠানে তিনটি পিস ক্যাফে তৈরিকৃত তথ্যচিত্র তুলে ধরেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিসের কমিউনিকেশন্স অফিসার মো. ওয়াহিদুল ইসলাম।

জাককানইবির শিক্ষক ও উইমেন পিস ক্যাফের প্রধান উপদেষ্টা মো. অলি উল্লাহ তার বক্তব্যে নীতি নির্ধারণের বাইরেও সৃজনশীল কাজের তৎপরতা এবং তাদের কাজের প্রশংসা করেন। সেইসাথে তরুণদের স্বাস্থ্যর প্রতি বিশেষ নজর দেওয়ার অনুরোধ করেন। এছাড়াও তরুণদের এসব কর্মকান্ড এবং আইডিয়া নীতি নির্ধারনী পর্যায়ে ব্যক্তি-কর্তাদের কাছে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬