জাতীয় শােক দিবসে ববির মসজিদ-মন্দিরে হবে বিশেষ প্রার্থনা

১২ আগস্ট ২০২১, ০১:০১ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শােক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন শরীফ খতম, সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০:৩০ টায় বৃক্ষরােপন এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনা।

এছাড়াও বিকাল ৪টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শােক দিবস উপলক্ষে এক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সভাপতিত্ব করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাে. ছাদেকুল আরেফিন। জুম প্লাটফর্মে অনুষ্ঠিতব্য ওয়েবিনারটি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ (https://www.facebook.com/buniv) থেকে সরাসরি সম্প্রচারিত হবে।

বিতর্ক শিক্ষার্থীদের সুপ্ত মেধাকে বিকশিত করে: উপচার্য প্রফে…
  • ১৫ অক্টোবর ২০২৬
জগন্নাথ হল ট্র্যাজেডির নিহতদের প্রতি জাতীয় ছাত্রশক্তির শ্রদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
পে-ফিক্সেশন নিয়ে জরুরি নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
ব্যস্ত রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও …
  • ১৫ অক্টোবর ২০২৬
জনগণের ভোটে নয়, ট্রাম্পের ভোটে সরকার এসেছে: আনু মুহাম্মদ
  • ১৫ অক্টোবর ২০২৬
উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ…
  • ১৫ অক্টোবর ২০২৬