বিএম কলেজ

শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের হামলার অভিযোগ

১১ আগস্ট ২০২১, ০৮:২৫ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © ফাইল ছবি

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে ফরম ফিলাপসহ অন্যান্য ফি কমানোর দাবিতে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচির পর তাদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

কলেজের শতবর্ষী গেটের সামনে আন্দোলনে নেতৃত্বদানকারীরা বাসায় ফেরার সময় বুধবার দুপুর আড়াইটার দিকে তাদের ওপর হামলা হয়। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

হামলার শিকার হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র বিজন সিকদার জানান, করোনাকালে যেখানে একটা ক্লাসও হয়নি সেখানে সেমিনার ফি, পরিবহন ফি ও ছাত্র সংসদ ফি অন্তর্ভুক্ত করা হয়েছে ফরম ফিলাপে।

সেই ফি মওকুফের দাবিতে বিক্ষোভ কর্মসূচির মধ্যেই কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসি। সে সময় কলেজ অধ্যক্ষ আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আন্দোলনে তাদের ফি কমিয়ে দেয়ার কথা বললে আমরা সেটা প্রত্যাখ্যান করে সবার ফি কমানোর দাবি জানাই।

পরে কর্তৃপক্ষ ৬০০ টাকা ফি কমানোর আশ্বাস দেন। আমরা আন্দোলন প্রত্যাহার করার পর আড়াইটার দিকে কলেজের ফার্স্ট গেট (শতবর্ষী গেট) থেকে বের হওয়ার সময় ছাত্রলীগ পরিচয়ধারী ২০/২৫ জন আমাদের ওপর হামলা চালায়।

‘প্রথমে বাংলা বিভাগের আসাদুজ্জামানকে ব্যাপক মারধর করে। এরপর ওরা আমাকে মারধর শুরু করে। এক ছাত্রীসহ আমাদের তিনজনকে মারধর করেছে ওরা। এ সময় অনেক শিক্ষার্থী দাঁড়ানো ছিল। তারা বিষয়টি দেখেছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি সঙ্গে সঙ্গে কলেজ অধ্যক্ষকে জানাই। কিন্তু তিনি ঘটনাস্থলে এলেও কোনো ব্যবস্থা না নিয়ে আমাদের বাড়ি চলে যেতে বলেন।’

এই বিষয়ে সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু সেখানে তখন হামলার শিকার ছাত্ররা ছিল। অন্য কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বিতর্ক শিক্ষার্থীদের সুপ্ত মেধাকে বিকশিত করে: উপচার্য প্রফে…
  • ১৫ অক্টোবর ২০২৬
জগন্নাথ হল ট্র্যাজেডির নিহতদের প্রতি জাতীয় ছাত্রশক্তির শ্রদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
পে-ফিক্সেশন নিয়ে জরুরি নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
ব্যস্ত রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও …
  • ১৫ অক্টোবর ২০২৬
জনগণের ভোটে নয়, ট্রাম্পের ভোটে সরকার এসেছে: আনু মুহাম্মদ
  • ১৫ অক্টোবর ২০২৬
উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ…
  • ১৫ অক্টোবর ২০২৬