কাল থেকে খুলছে জবি, চালু থাকবে অনলাইন শিক্ষা কার্যক্রম

১০ আগস্ট ২০২১, ১২:২৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১১ আগস্ট) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) খোলা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময়ে সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও চালু থাকবে অনলাইন কার্যক্রম।

সোমবার (৯ আগস্ট) জবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ১১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট/বিভাগ/দপ্তর সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক খোলা থাকবে।

এছাড়া করোনা পরিস্থিতির কারণে সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইন শিক্ষা কার্যক্রম যথারীতি চালু রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। 

পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬
অপরাধে জড়ানো প্রতি তিন শিশুর একজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ,…
  • ১৫ অক্টোবর ২০২৬
হবিগঞ্জ কারাগারে এক বন্দির মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
আলিম শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করল উত্তরা তানযীমুল উম্…
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধান…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’র ৬ প্রতিনিধি
  • ১৫ অক্টোবর ২০২৬