অনলাইনে পরীক্ষা নিতে জবিতে প্রস্তুতি কমিটি

৩০ জুলাই ২০২১, ০৪:১৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্থগিত থাকা সকল বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে নেওয়ার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনলাইনে পরীক্ষা নেয়ার ব্যাপারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা অনুসন্ধান এবং কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষা নেওয়া যায় তার সুপারিশ তৈরির জন্য ছয় সদস্য বিশিষ্ট্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার  (২৯ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামানকে আহবায়ক এবং বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জল কুমার আচার্য্যকে সদস্য সচিব করে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটিতে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আককাস, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল বাকী, শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসির উদ্দিনকে সদস্য করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে অনলাইনে পরীক্ষা নেওয়া যায় কিনা এবং কিভাবে নেওয়া যাবে তার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

কমিটি সূত্রে জানা যায়, ২৫ জুলাই কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছ। সেখানে সবাই একটি সিদ্ধান্তে আসেন যে আগামী দুই মাসের মধ্যে সশরীরে পরীক্ষা নেওয়া না গেলে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। সে অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনলাইনের পরীক্ষা নেওয়ার ডাটা সংগ্রহ করা হচ্ছে।

এ বিষয়ে অনলাইনে পরীক্ষা গ্রহণে টেকনিক্যাল কমিটির আহবায়ক অধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামান বলেন, আমাদের ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি হয়েছে। অনলাইনে পরীক্ষা নেওয়া যায় কিনা সেটার কাজ চলছে। করোনা পরিস্থিতির কারণে সশরীরে পরীক্ষা নেওয়া না গেলে অবশ্যই আমরা অনলাইনে পরীক্ষা নেবো যেন দ্রুতই শিক্ষার্থীদের সেশনজট কমানো যায়। এরজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পরীক্ষার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আমরা ইতোমধ্যে বিজনেস স্টাডিজে ডিন এর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি। কমিটিকে অনলাইনে পরীক্ষা নেয়ার ব্যাপারে অনুসন্ধান করতে এবং কিভাবে আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষাগুলি নিতে পারি তার সুপারিশগুলো তৈরি করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, আমি আমার শিক্ষার্থীদের উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করব। এ ব্যাপারে সকলের সহযোগিতা দরকার।

সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ১০ লাখ শিক্ষকের সমাবেশ করতে চাই
  • ১৪ নভেম্বর ২০২৬
যাত্রাবাড়ীতে বাস থেকে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
  • ১৪ নভেম্বর ২০২৬
অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950