টিকা দিতে ঢাকা কলেজের অনাবাসিক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু

২৪ জুলাই ২০২১, ০৩:০৯ PM
ঢাকা কলেজ

ঢাকা কলেজ © ফাইল ফটো

করোনা ভাইরাসের টিকা পেতে ঢাকা কলেজের অনাবাসিক শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন৷

শুক্রবার (২৩ জুলাই) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে অনাবাসিক শিক্ষার্থীদের এই নির্দেশনা দেয়া হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ টিকা দেয়ার লক্ষ্যে দ্বাদশ শ্রেণি (শিক্ষাবর্ষঃ ২০১৯-২০), অনার্স ১ম বর্ষ (শিক্ষাবর্ষঃ, ২০১৯-২০), অনার্স ২য় বর্ষ (শিক্ষাবর্ষঃ ২০১৮-১৯), অনার্স ৩য় বর্ষ (শিক্ষাবর্ষঃ ২০১৭-১৮), অনার্স ৪র্থ বর্ষ (শিক্ষাবর্ষঃ ২০১৬-১৭), অনার্স ৪র্থ বর্ষ (পুরাতন) (শিক্ষাবর্ষঃ ২০১৫-১৬) এবং মাস্টার্স শেষ পর্ব (শিক্ষাবর্ষঃ ২০১৭-১৮ এবং ২০১৮-১৯) ছাত্রদের আগামী ২৩ জুলাই থেকে ২৯ জুলাই তারিখের মধ্যে www.dhakacollege.eshiksabd.com এ শিক্ষার্থীদের ১৩ ডিজিটের ক্লাস রোল ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে৷ এক্ষেত্রে User Name: dcstudent এবং Password: dcstudent ব্যবহার করতে হবে৷

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষার্থীদের জন্মনিবন্ধন নম্বর (১৭ ডিজিট), অনার্স এবং মাস্টার্স ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর, ছাত্রদের মোবাইল নম্বর এবং যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর আছে তাদের জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর রেজিস্ট্রেশন ফরমে আপডেট বাধ্যতামূলক করা হয়েছে৷

টিকা সনদ ছাড়া কোন শিক্ষার্থী শ্রেণীকক্ষে অবস্থান করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷

প্রসঙ্গত, এরআগে গত ১২ জুলাই (সোমবার) প্রথম ধাপে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের ১৭ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছিলো কলেজ প্রশাসন৷

সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ১০ লাখ শিক্ষকের সমাবেশ করতে চাই
  • ১৪ নভেম্বর ২০২৬
যাত্রাবাড়ীতে বাস থেকে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
  • ১৪ নভেম্বর ২০২৬
অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950