ঈদের দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

২১ জুলাই ২০২১, ১১:১৭ PM
শারহিয়ার হোসেন বাপ্পী

শারহিয়ার হোসেন বাপ্পী © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শারহিয়ার হোসেন বাপ্পী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রোকনদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাপ্পী ওসমানপুর ইউনিয়নের মুন্সি মিঝি বাড়ির মো. মুসা মিয়ার ছেলে। তিনি নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের চাচতো ভাই মিনহাজুল আবেদীন রিংকু বলেন, সকালে ঈদের নামাজ শেষে কোরবানির গরুর কাজ করছিলেন। এ সময় বাপ্পী বলে, আমার কাছে গরম লাগতেছে একটু ফ্যানের বাতাস খেয়ে আসি। তখন সে টেবিল ফ্যানটি ধরে তার দিকে মুখ করে দিতে গেলে হঠাৎ চিৎকার দিয়ে মাটিয়ে পড়ে যায়।

তিনি জানান, সেখান থেকে তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাদ আছর রোকনদিপুর ঈদগাহ মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬