খুবিতে ঈদের জামাত অনুষ্ঠিত

২১ জুলাই ২০২১, ০৯:০৬ AM
খুবিতে ঈদের জামাত

খুবিতে ঈদের জামাত © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল আযহা এর নামাজের জামাত আজ বুধবার (২১ জুলাই) সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী এবং আশপাশের এলাকাবাসী এখানে ঈদের নামাজ আদায় করেন।

ঈদের জামাতের আগে উপাচার্য উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস উক্ত নামাজে ইমামতি করেন। জামাত শেষে বৃহত্তর মুসলিম উম্মাহ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি এবং করোনাভাইরাস থেকে মুক্তি লাভে মোনাজাত করা হয়।

বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬