খুবির প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা শুরু ১৭ অক্টোবর

১৮ জুলাই ২০২১, ০৪:১০ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনা মহামারির কারণে স্থগিত খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে বলে জানা গেছে। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এ বিষয়ে একটি একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।

রোববার (১৮ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে ডিনবৃন্দের  সাথে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পরীক্ষা গ্রহণ ও প্রস্তুতি সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষার আগে অনলাইন বা অফলাইন পরীক্ষা গ্রহণের ব্যাপারে প্রশিক্ষণ ও মডেল টেস্টও অনুষ্ঠিত হবে।

পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের মধ্যে রয়েছে, প্রথম টার্মের রিভিউ ক্লাস চলবে ১ আগস্ট থেকে ১৪ আগস্ট, অনলাইন/অফলাইন পরীক্ষা গ্রহণ সংক্রান্ত প্রশিক্ষণ হবে ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট, মডেল টেস্ট ১ সেপ্টেম্বর থেকে ০৬ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় রিভিউ ক্লাস ৭ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর, প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ১৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬