খুবিতে ঈদের জামাত সকাল ৭টায়

১৭ জুলাই ২০২১, ০৭:৫৭ PM
খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ

খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ © ফাইল ছবি

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের ‍উপস্থিত থাকার কথা রয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ জুলাই ঈদ-উল আযহার নামাজের জামাত খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন উক্ত ঈদের জামাতে নামাজ আদায় করবেন বলে আশা করা যাচ্ছে।

করোনায় স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়েছে, মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি মেনে সকলকে নামাজের জামাতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬