বিশ্ববিদ্যালয়ের বাসে জবি শিক্ষার্থীরা বাড়ির পথে

১৭ জুলাই ২০২১, ০৯:১৫ AM

© সংগৃহীত

লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের ব্যবস্থাপনায় বাড়ির পথে রওনা হচ্ছে। আজ শনিবার (১৭ জুলাই) সকাল ৮টার পর থেকেই শিক্ষার্থীদের বাস ক্যাম্পাস থেকে স্ব স্ব গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

শনিবার প্রথম দিন রংপুর, রাজশাহী ও সিলেট এই তিনটি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের পাশাপাশি বিআরটিসির ভাড়া করা দ্বিতল বাস ও শিক্ষার্থীদের পৌঁছে দেবে। রোববার ও সোমবার বাকি বিভাগীয় শহরে শিক্ষার্থীদের পৌঁছে দিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের নির্দেশনা অনুযায়ী সবার বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শনপূর্বক তাপমাত্রা মেপে বাসে উঠতে দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নিজ নিজ জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬