ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের নির্দেশ

১৬ জুলাই ২০২১, ০৭:১৩ PM
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা গ্রহণের জন্য নিবন্ধনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২০ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর সংক্রমণরোধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহের নিমিত্ত বর্ণিত লিংক http://vaccine.iau.edu.bd/reg এ প্রদত্ত ছক পূরণ করে আগামী ২০ জুলাই মধ্যে জমা দিতে হবে।

এতে বলা হয়, এমতাবস্থায় বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরী বিবেচনায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল মাদ্রসার অধ্যক্ষ/অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)-কে স্ব-স্ব মাদ্রসার শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণের লক্ষ্যে প্রদত্ত ছক শিক্ষার্থী/মাদ্রসার কর্তৃপক্ষ কর্তৃক পূরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬