ভিসি অধ্যাপক মশিউর রহমান

গ্রাজুয়েটদের শুধু মার্কেট বেইজড শিক্ষাগ্রহণ করলেই চলবে না

১৬ জুলাই ২০২১, ০৪:৫০ PM
ভিসি অধ্যাপক মশিউর রহমান

ভিসি অধ্যাপক মশিউর রহমান © ফাইল ফটো

গ্রাজুয়েটদের শুধু মার্কেট বেইজড শিক্ষাগ্রহণ করলেই চলবে না, তাদেরকে আদর্শবান, দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি হতে হবে বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, আমাদের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের অসঙ্গতি রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে আমাদের শিক্ষার্থীরা প্রশাসনের বিভিন্ন পদে যুক্ত হন। কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ে তাদের কেউ কেউ নৈতিক জায়গা থেকে বিচ্যুত হন। এ কারণে আমাদের শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণ করে মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসাবেও গড়ে তোলা জরুরি।’

বৃহস্পতিবার (১৫ জুলাই) ‘ওয়ার্ল্ড উইথ স্কিলস ডে’ উপলক্ষে গ্রামীণফোন এবং ইউএনডিপি যৌথ উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে অংশ নিয়ে এসব কথা বলেন উপাচার্য।

উপাচার্য বলেন, আমাদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি দরকার, মার্কেট বেইজড শিক্ষাও প্রয়োজন। কিন্তু এরসঙ্গে আদর্শবান নাগরিকও তৈরি করা সমান জরুরি। এসবের সমন্বয় যদি না হয়, তাহলে আমাদের শিক্ষা গ্রহণের যে মূল লক্ষ্য: সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সেটির ব্যত্যয় ঘটবে। এ কারণেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং উন্নত-সমৃদ্ধ জাতি গঠনের জন্য আমাদের গ্রাজুয়েটদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তৈরি করতে হবে। প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরির জন্য প্রাথমিক পর্যায় থেকে উচ্চশিক্ষারত শিক্ষার্থী-শিক্ষকদের দেশ-বিদেশে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করাও গুরুত্বপূর্ণ।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। তিনি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে আগামীর বাংলাদেশ প্রকৃত অর্থেই উন্নত রাষ্ট্র হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে ছিলেন এনএসডিএর এক্সিকিউটিভ চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, আইএলওর প্রধান কারিগরি উপদেষ্টা লোত্তে কাইজার, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী।

ওয়েবিনারে মডারেটর হিসেবে ছিলেন এ টু আইর পলিসি এডভাইজার আনির চৌধুরী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, ওয়েবিনারে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি নগুয়েন টি ভ্যান।

বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬