জবি ১৯ দিন বন্ধ থাকবে

১৫ জুলাই ২০২১, ০৬:২৪ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © লোগো

ঈদ-উল-আযহা ও লকডাউনের ফলে আগামী ৫ আগষ্ট পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ সময়ে চালু থাকবে অনলাইন ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবাসমূহ।

আজ বৃহস্পতিবার ( ১৫ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী আগামী ১৮ জুলাই থেকে ২৯ জুলাইন পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ,মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইন্সটিটিউট, বিভাগ ও দপ্তর।

এছাড়া আগামী ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত সকল শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে দাপ্তরিক কার্যক্রমসমূহ ভার্চুয়ালি সম্পন্ন ও সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য নির্দেশনাও প্রতিপালন করার নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখিত সময়ে অনলাইন ক্লাস, বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি,গ্যাস,টেলিফোন,ইন্টারনেট,পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং মেডিকেল সেবা) চালু থাকবে।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close