বরিশাল বিশ্ববিদ্যালয়ে আগুন

১৫ জুলাই ২০২১, ০২:১১ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একাডেমিক ভবনের নিচতলায় বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

বিভাগীয় শিক্ষকদের কার্যালয় হিসাবে ব্যবহৃত ওই কক্ষটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের পরীক্ষার খাতা, একটি ফ্যান ও বৈদ্যুতিকসংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বুধবার রাতেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সরবরাহ বিভাগ সূত্র জানায়, গত ২৮ জুন লকডাউন ঘোষণা করার পর থেকে ওই অফিস কক্ষটি বন্ধ ছিল। এর আগে কেউ হয়তো মনের ভুলে সেখানকার একটি ফ্যান চালু রেখে যান। একটানা দীর্ঘদিন ফ্যানটি চলতে থাকায় তপ্ত হয়ে সোমবার রাত ১১টার পর আগুন ধরে যায়।

কক্ষটি তালাবদ্ধ ও অন্ধকার থাকায় ফ্যান চালু থাকার বিষয়টি আগে কেউ খেয়াল করেনি। দরজার নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তালা ভেঙে সেখানে প্রবেশ করে। আগুনে বিভিন্ন জিনিস পুড়তে দেখে তারা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।

বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস  বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিরাপত্তারক্ষীরা আগুন লাগার বিষয়টি আমাকে জানায়।সঙ্গে সঙ্গে স্থানীয় ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়। তবে তাদের সহায়তা নেওয়ার আগেই আমাদের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

 

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬