শিক্ষার্থীদের নিজ শহরে পৌঁছে দেবে ইবির বাস

১৪ জুলাই ২০২১, ০৯:২১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস © ফাইল ছবি

লকডাউনের কারণে আটকে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেবে ক্যাম্পাসের বাস। শিক্ষার্থীদের আবেদনের তালিকার ভিত্তিতে বিভিন্ন রুটে বাস বিভিন্ন বিভাগে যাবে।

আজ বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, ‘আবেদনকৃত শিক্ষার্থীদের তালিকার ভিত্তিতে বিভিন্ন রুটে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুট চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদন করা মোট ৭৪৪ জন শিক্ষার্থী থেকে নিকটবর্তী জেলার ৮০ জনকে বাদ দেওয়া হবে। মোট ৬৬৪ জন শিক্ষার্থী পরিবহন সেবা পাবেন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী রুট প্রস্তুতকরণের কাজ চলছে। সংখ্যার ভিত্তিতে রুট ভাগ করে আজ বুধবার রাতে অথবা কাল বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আমরা মিটিং এ ৫ টি রুটে গাড়ি পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এগুলো হলো খুলনা, রংপুর, রাজশাহী, ফরিদপুর, গাবতলী (ঢাকা)। ২ দিনে এই রুট গুলোতে গাড়ি পরিচালনা করা হবে। সব সিদ্ধান্ত চূড়ান্ত করে আগামীকাল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে, গত ৭ জুলাই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে বিভাগীয় শহরে পৌঁছানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী।

এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আটকে পড়া শিক্ষার্থীদের তালিকার ভিত্তিতে পরিকল্পনা করার নির্দেশনা দেন। আজ আবেদনের ভিত্তিতে শিক্ষার্থীদের নিজ বিভাগে পৌছানো সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close