টিকার জন্য অননাবাসিক শিক্ষার্থীদের নিবন্ধনের নির্দেশ খুবির

১৪ জুলাই ২০২১, ০৬:৪৩ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব অনাবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের জন্য তথ্য পূরণের আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার (১৪ জুলাই) খুবি প্রশাসন শাখা রেজিস্টারের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিষয়টি জানিয়ে দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত লিংক ব্যবহার করে শিক্ষার্থীরা তথ্য ছক পূরণ করতে পারবেন। লিংকে শিক্ষার্থীর আইডি, শিক্ষার্থীর নাম, ডিসিপ্লিনের নাম, সংশ্লিষ্ট হলের নাম ও এনআইডি অথবা জন্মনিবন্ধন নম্বর পূরণ করে সাবমিট করতে হবে।

অনলাইনে অনাবাসিক শিক্ষার্থীদের তথ্যের ছক পূরণের শেষ সময় ১৭ জুলাই (শনিবার)।

এর আগে, আবাসিক শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রশনকৃত আবাসিক সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। আবাসিক শিক্ষার্থীরা পছন্দকৃত কেন্দ্র থেকে বর্তমানে করোনার প্রথম ডোজের টিকা নিতে পারছেন।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬