করোনা পরীক্ষার অনুমোদন পেল খুবির আরটি-পিসিআর ল্যাব

১৪ জুলাই ২০২১, ০১:৪৮ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আরটি-পিসিআর ল্যাবকে সরকারিভাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সম্মতিতে হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, প্রচলিত সব বিধি অনুসরণ করে এ আরটি-পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া কোয়ালিটি কন্ট্রোল রান দিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রত্যয়ন গ্রহণের জন্যও অনুরোধ করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবকে সরকারিভাবে অনুমোদন দেয়ায় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও সংশ্লিষ্ট সবাইকে তার নিজের এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবের অনুমোদনের বিষয়টি খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক, আইইডিসিআরের পরিচালক ও খুলনার সিভিল সার্জনকে জানানো হয়েছে।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬