টিকার জন্য শিক্ষার্থীদের তথ্য চেয়েছে কুবি

১২ জুলাই ২০২১, ০৬:৩৬ PM

© ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের করোনা টিকা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল শিক্ষার্থীর এনআইডি আছে তারা এনআইডি সংযুক্ত করে নাম, বিভাগ, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ এবং আবাসিক/অনাবাসিক কিনা তা উল্লেখ করে নিজ নিজ বিভাগীয় প্রধানের ইমেইল আইডিতে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে প্রেরণ করতে হবে।

“আর যেসকল শিক্ষার্থীর এনআইডি নেই তাদেরকে নির্বাচন কমিশনের ওয়েব https://services.nidw.gov.bd/new_voter লিংকে গিয়ে বর্ণিত ধাপসমূহ সম্পন্ন করে অনলাইনে পূরণকৃত ফর্মটি প্রিন্ট করে প্রয়োজনীয় স্বাক্ষর ও সত্যায়িত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। এনআইডি পাওয়ার পর তাদেরকেও ৩০ জুলাইয়ের মধ্যে নিজ নিজ বিভাগীয় প্রধানের নিকট তথ্য প্রেরণ করতে হবে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভাগীয় প্রধানগণ সকল শিক্ষার্থীর তালিকা তৈরি করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে প্রেরণ করবেন। রেজিস্ট্রার দপ্তর বিভাগসমূহ থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী দ্রুততম সময়ে শিক্ষার্থীদের টিকা প্রাপ্তির ব্যবস্থা করবে।

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬