জবির সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত

১২ জুলাই ২০২১, ০৩:১৬ PM

© ফাইল ফটো

দেশে করোনা সংক্রমণের হার না কমায় আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (১২ জুলাই) ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

তিনি বলেন, করোনা পরিস্থিতির অবনতির কারণে আগামী ১০ আগস্ট থেকে সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল তা স্থগিত করা হয়েছে। পড়ে চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার নতুন তারিখ জানানো হবে। এখন করোনার যে অবস্থা এর মধ্যে শিক্ষার্থীদের ঢাকায় এনে পরীক্ষা নেয়া সম্ভব না। তাই এমন সিদ্ধান্ত।

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬