ঘরে বসেই গ্রন্থাগারে প্রবেশ করবে কুবি শিক্ষার্থীরা

০৮ জুলাই ২০২১, ১১:৪৮ PM
 কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আধুনিক গ্রন্থাগারের সুবিধা ‘রিমোট এক্সেস’ সেবা চালু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন বই, জার্নাল এবং গবেষণাপত্র পড়তে পারবেন।ইন্টারনেটভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান কোর নলেজ লিমিটেডের সহযোগিতায় এ সেবা পাবে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যারাও।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১১ টায় অনলাইন প্লাটফর্ম জুমে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ সুবিধাসম্বলিত ‘রিমোট এক্সেস পোর্টাল’ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা https://coulibrary.remotexs.co এই ওয়েবসাইটে গিয়ে গ্রন্থাগারে প্রবেশের জন্য আবেদন করতে পারবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে হিসাব খোলার আবেদন করলে গ্রন্থাগার কর্তৃপক্ষ যাচাইবাছাই করে অনুমতি প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কোর নলেজ লিমিটেডের গ্রাহক সফলতাবিষয়ক ব্যবস্থাপক মাইনুর রশিদ রিমোট এক্সেস পোর্টাল সম্পর্কে শিক্ষকদের প্রশিক্ষণ দেন।

কেন্দ্রীয় গ্রন্থাগার বই ক্রয় কমিটির আহ্বায়ক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও গ্রন্থাগারের কর্মকর্তারা।

ট্যাগ: কুবি
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের পুষ্টির নামে পচা কলা বিতরণ
  • ০৮ এপ্রিল ২০২৬
বর্ষবরণ: যশোর শহরজুড়ে চলছে উৎসব আয়োজনের প্রস্তুতি
  • ০৮ এপ্রিল ২০২৬
close