ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে জবি প্রশাসন

০৮ জুলাই ২০২১, ০৭:৪২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকায় অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের বাসের মাধ্যমে বাড়ি পৌঁছে দেয়া হবে। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রশাসন। ১৩ জুলাইয়ের মধ্যে স্ব-হস্তে লিখিত আবেদন পত্র কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল ও ছাত্র-কল্যাণের পরিচালক ড. মোহাম্মদ আব্দুল বাকী সাক্ষরিত এক নোটিশে এ তথ্য দেওয়া হয়।

আবেদনপত্রে শিক্ষার্থীর নাম,অধ্যয়নরত, বিভাগের নাম, আইডি/রোল নং., ব্যাচ/সেশন, বর্তমানে, অধ্যয়নরত সেমিস্টার,গন্তব্য জেলার উল্লেখ্য করে প্রক্টর অফিসে জমা দিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ইমদাদুল হক বলেন, 'শিক্ষার্থীদের যারা বাড়ি যেতে ইচ্ছুক তাদের আবেদন করতে বলা হয়েছে। আমাদের আগে দেখতে হবে, কত সংখ্যক শিক্ষার্থী ঢাকায় আটকে আছে। আবেদন শেষ হলে শিক্ষার্থী সংখ্যার অনুপাতে বিভাগীয় শহরগুলোর জন্য বাস দেয়া হবে। যারা খুবই ইমার্জেন্সি বাড়ি যেতে হবে, তারাই আবেদন করুক।'

প্রকাশিত নোটিশে বলা হয়েছে, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকায় অবস্থানরত ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে ইচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ব-হস্তে নিম্নলিখিত তথ্যাদি উল্লেখপূর্বক প্রক্টর/পরিচালক (ছাত্র-কল্যাণ), জবি বরাবর একটি আবেদনপত্র জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। কোনো শিক্ষার্থী সরাসরি আবেদনপত্র জমা দিতে না পারলে তাদেরকে চেয়ারম্যান/বিভাগীয় প্রধান-এর ই-মেইলে সফট্‌কপি প্রেরণ করতে নির্দেশ দেওয়া হলো।'

নোটিশে আরো বলা হয়, 'আবেদনপত্র জমাদানের স্থানঃ প্রক্টর/ পরিচালক (ছাত্র কল্যাণ) অফিস, জবি। আবেদনপত্র জমাদানের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ( সাপ্তাহিক ছুটির দিনসহ)। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ আগামী ১৩/০৭/২০২১, মঙ্গলবার ২টা পর্যন্ত।'

এ বিষয়ে উপাচার্য বলেন, 'যে সকল শিক্ষার্থীরা বাসে যাবে, ১৩ তারিখ পর্যন্ত তাদের আবেদন করতে হবে। আবেদন জমা দিতে হবে প্রক্টর অফিস বরাবর। যারা সশরীরে আবেদন করতে পারবে না, তারা বিভাগীয় চেয়ারম্যানের কাছে আবেদন করবে।'

 

কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এবার কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীকে সতর্ক করল ইসি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির এক প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির যুগ্ম সদস্যসচিব শিশিরকে হত্যার হুমকি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী সহিংসতার ঘটনায় ইসিকে উদ্বেগ জানালো এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬