শিক্ষার্থীদের করোনার টিকা দেয়াসহ তিন দাবি ছাত্র ফ্রন্টের

০৮ জুলাই ২০২১, ০৪:০৯ PM
লোগো

লোগো © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ এবং করোনার টিকা প্রদান করাসহ তিন দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) সংগঠনটির সহ-সভাপতি সুমাইয়া সোমা ও সাধারণ সম্পাদক তানজিম সাকিবের যৌথ বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

দাবিসমূহ হল- (১)জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী,শিক্ষক, কর্মচকর্তা- কর্মচারীদের করোনা ভ্যাক্সিন দিয়ে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। (২) ঈদের ছুটির আগে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নিরাপদে বাড়ীতে পৌঁছে দেয়ার ব্যবস্থা নিতে হবে। (৩) সকল ধরনের বেতন-ফি মওকুফ করতে হবে।

বিবৃতিতে তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জবি শাখা বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন দাবি তুলেছেন এবং আদায় করেছেন। বর্তমান করোনাক্রান্তিতে গোটা দেশ যেখানে থমকে গেছে। জবির ২০ হাজার শিক্ষার্থীদের অবস্থা সেখানে ভয়াবহ। গত দেড় বছর ধরে অনাবাসিক বিশ্ববিদ্যালয়টি বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মেস-বাড়ি ভাড়া করে, টিউশন ও খন্ডকালীন চাকুরী করে পড়াশোনার খরচ বহন করছে।

পড়ুন: জবি শিক্ষার্থীদের টিকা পেতে বিলম্ব হবে না: উপাচার্য

এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন করোনাকালীন শিক্ষার্থীদের স্বার্থে কোন পদক্ষেপ গ্রহণ না করে বরং করোনাকালীন আগে ও পরে বিভিন্ন পরীক্ষার ফি চাপিয়ে দিয়েছে। এতে শিক্ষার্থীদের ওপর বোঝা ও অমানবিকতার প্রকাশ ঘটেছে। তাই শিক্ষার্থীদের কল্যাণে আমরা প্রশাসনের নিকট আমরা আমাদের দাবি সমূহ মেনে নেয়ার আহ্বান করছি।

এডিস মশা আগেভাগে শনাক্ত করবে ঢাবি গবেষকদের তৈরি ‘স্মার্ট ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬
বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে জনসচেতনতায় একযোগে চিকিৎসক-শ…
  • ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শে…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচার…
  • ১৬ অক্টোবর ২০২৬