সবার শেষে টিকা পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

০৭ জুলাই ২০২১, ০৭:২৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের সব শিক্ষার্থীকে টিকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু করা হবে। সে অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর পাবলিকের অনাবাসিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে পৌনে ৮ লাখ শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। আর সবার শেষে টিকা পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

ইউজিসি সূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি ইউনিভার্সিটির সাত লাখ ৭৫ হাজার শিক্ষার্থীর তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ইনফরমেশন ও ম্যানেজমেন্ট বিভাগে পাঠানো হয়েছে। এটি এখন সুরক্ষা সেবা অ্যাপে ইনপুট দেয়া হবে। ইনপুট দেয়া শেষ হলে টিকার জন্য রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হবে।

বিষয়টি নিশ্চিত করে ইউজিসি সচিব অধ্যাপক ড. ফেরদৌস জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই মুহূর্তে পাবলিক ইউনিভার্সিটির আবাসিকের এক লাখের বেশি শিক্ষার্থীকে টিকা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি শেষ হলে পাবলিকের অনাবাসিক এবং বেসরকারি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।

তিনি আরও বলেন, এরপর টিকা পাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এজন্য এই কলেজের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহ শেষে এর তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে।

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন ডা. মজিবুর রহমান
  • ১৬ অক্টোবর ২০২৬
রেল লাইন ধরে হাঁটছিলেন মা-মেয়ে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়ের ভারত যাওয়ার অনুমতি বাতিল
  • ১৬ অক্টোবর ২০২৬
তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার, সুযোগ পাবেন যারা
  • ১৬ অক্টোবর ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আ…
  • ১৬ অক্টোবর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী
  • ১৬ অক্টোবর ২০২৬