বরিশাল বিশ্ববিদ্যালয় আবাসিক শিক্ষার্থীদের টিকা গ্রহণ শুরু

০৭ জুলাই ২০২১, ০৭:০৫ PM
টিকা নিচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী

টিকা নিচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক শিক্ষার্থীদের মাঝে টিকা প্রয়োগ শুরু হয়েছে। সরকারের নির্ধারিত সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজ নিজ এলাকায় কোভিড-১৯ টিকা নিতে পারছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

আজ বুধবার (০৭ জুলাই) দুপুর ১২টায় নিজ এলাকা বগুড়ায় চীনের সিনোফার্ম টিকা গ্রহণ করেন বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী মামুনুর রশিদ। এর মধ্য দিয়ে শুরু হল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচী।

তবে আবাসিক শিক্ষার্থীদের কভিড-১৯ টিকা গ্রহণ শুরু হলেও এই একই ওয়েবসাইটে নতুন করে এখন আর শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারছেন না বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের সমস্যার কথা জানিয়েছেন।

পড়ুন: টিকা পাচ্ছে পাবলিক-প্রাইভেটের পৌনে ৮ লাখ শিক্ষার্থী

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (MIS) পরিচালক ও ডাটা এন্ট্রির কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে।

তিনি বলেন, ‘‘তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কিছু ডাটা এমআইএস ডাটাবেজে এন্ট্রি করা হয়েছে বিধায় তারা টিকা গ্রহণ করতে পারছেন। বর্তমানে প্রবাসীদের ডাটা এন্ট্রির কাজ চলার কারণে এই সপ্তাহে নতুন করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ডাটা এন্ট্রির কাজ করার সুযোগ নেই।’’

ববি প্রক্টর সুব্রত কুমার বলেন, আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ সময়ের দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা আবার টিকা গ্রহণের আবেদন করতে পারবেন। অধিদপ্তর এর আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করবেন। যাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হচ্ছে না তারা আগামী (১৫ জুলাই) থেকে আবার আবেদন করতে পারবেন।

কোভিড-১৯ টিকা গ্রহনকারী বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মামুনুর রশিদ জানান, সুরক্ষা ওয়েবসাইটে গত ৫ জুলাই কোভিড-১৯ (সিনোফার্ম) টিকার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করি।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে ফোনে ফিরতি ম্যাসেজ আসে এবং টিকা গ্রহণের তারিখ ও স্থান নির্ধারণ করা হয়। সে অনুযায়ী আজ বুধবার বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী সদর হাসপাতাল টিকা গ্রহণ করেছি।

স্বাচ্ছন্দ্যে টিকা নিয়েছেন জানিয়ে ববির এ শিক্ষার্থী বলেন, আমার টিকা নিবন্ধন ও গ্রহণে মোটেও বেগ পেতে হয়নি। কোভিড-১৯ টিকার নিবন্ধন ও টিকা গ্রহণ পদ্ধতি খুবই ফলপ্রসূ ছিল। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence