বেরোবি শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবার আবেদন শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ পরিবহন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ পরিবহন © টিডিসি ছবি

করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনে রংপুরে অবস্থানরত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ পরিবহন সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিবহন সেবা পেতে আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী শুক্রবার ৯ জুলাই, ২০২১ রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের (www.brur.ac.bd) গুগল লিংকে তাদের নিজ নিজ তথ্য সংযোজন করতে হবে।

উল্লেখ্য, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গাড়ী ছাড়ার তারিখ ও সময় পরে জানানো হবে।

ট্যাগ: বেরোবি
বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে জনসচেতনতায় একযোগে চিকিৎসক-শ…
  • ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শে…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচার…
  • ১৬ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের লাইব্রেরিতে তিন…
  • ১৬ অক্টোবর ২০২৬