মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন করোনা আক্রান্ত জবি শিক্ষিকা

০৭ জুলাই ২০২১, ০৮:১৪ AM
জবির সহযোগী অধ্যাপক নাসরিন বাবলির

জবির সহযোগী অধ্যাপক নাসরিন বাবলির © সংগৃহীত

ডেঙ্গু জ্বর ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন বাবলির মৃত্যু হয়েছে। প্রায় ১৬ দিন ধরে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার (৬ জুন) রাতে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যু খবরের সত্যতা নিশ্চিত করে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ ফেসবুক স্ট্যটাসে লিখেছেন, আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রিয় বাবলি। কিছুতেই তাকে আমরা ফেরাতে পারলাম না। মহান আল্লাহ বাবলিকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

বিষয়টি নিশ্চিত হতে অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ মুঠোফোনে জানান, বাবলির ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তার লাইফসাপোর্ট খুলে দিয়েছে, সকালে সিরাজগঞ্জ নিয়ে চলে যাবে।

এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর মধ্যে করোনা, কিডনি সমস্যা ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জবির শিক্ষক-শিক্ষার্থীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশে করে পোস্ট দিয়েছেন অনেকেই।

ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
close