জবি শিক্ষার্থীদের টিকা পেতে বিলম্ব হবে না: উপাচার্য

০৬ জুলাই ২০২১, ০৭:২৮ PM
জবি উপাচার্য ড. মো. ইমদাদুল হক

জবি উপাচার্য ড. মো. ইমদাদুল হক © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা খুব শিগগির করোনার টিকা পাবে। অনাবাসিক বিশ্ববিদ্যালয় হলেও টিকা পেতে বিলম্ব হবে না বলে জানিয়েছেন উপাচার্য ড. মো. ইমদাদুল হক।

আজ মঙ্গলবার (৬ জুলাই) মুঠোফোনে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনাবাসিক হলেও এখানকার শিক্ষার্থীরা মেসে গাদাগাদি করে থাকে। হলের গণরুমের চেয়ে তাদের কষ্ট কোনো অংশে কম না। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান রাজধানীর মধ্যে হওয়ায় দেশের সব অঞ্চল থেকেই এখানে শিক্ষার্থীরা পড়তে আসে। টিকা দেয়ার প্রায়োরিটি লিস্টে আমাদের নাম আগেই থাকবে।

তিনি আরও বলেন, ইউজিসির চেয়ারম্যান, সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সাথে আমি কথা বলেছি। আমার শিক্ষার্থীদের জন্য টিকার বিষয়টি আমি নিজে দেখছি। যারা পূর্বে তালিকা দিয়েছে তাদের কাছে সয়ংক্রিয়ভাবে মেসেজ চলে যাবে। যারা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারেনি, তাদেরও তালিকা হয়েছে। টিকা নিয়ে শিক্ষার্থীদের চিন্তার কোনো কারণ নেই।

বীকন ফার্মাসিউটিক্যালসে মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্ব মেরুদণ্ড দিবসে চট্টগ্রামে জনসচেতনতায় একযোগে চিকিৎসক-শ…
  • ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা করে শে…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৩৯ কর্মকর্তা-কর্মচার…
  • ১৬ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের লাইব্রেরিতে তিন…
  • ১৬ অক্টোবর ২০২৬