করোনায় আক্রান্তদের জন্য খুবিতে ‘অক্সিজেন ব্যাংক’ চালু

০৬ জুলাই ২০২১, ০৫:২১ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে ‘অক্সিজেন ব্যাংক’। খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন (কুয়া) ও রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে এই সেবাটি চালু করা হয়েছে। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় ওয়েবিনারে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে আক্রান্তদের পাশে থাকাই হচ্ছে মহতী কাজ। এ কাজে যে যার অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসতে হবে।

এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. নাসিফ আহসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. আনিসুর রহমান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মতিউল ইসলাম বক্তব্য রাখেন। 

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন ডা. মজিবুর রহমান
  • ১৬ অক্টোবর ২০২৬
রেল লাইন ধরে হাঁটছিলেন মা-মেয়ে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়ের ভারত যাওয়ার অনুমতি বাতিল
  • ১৬ অক্টোবর ২০২৬
তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার, সুযোগ পাবেন যারা
  • ১৬ অক্টোবর ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আ…
  • ১৬ অক্টোবর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী
  • ১৬ অক্টোবর ২০২৬