কুবির ৪ শিক্ষককে চোর বললেন রেজিস্ট্রার

০৬ জুলাই ২০২১, ১০:৪৩ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চারজন শিক্ষকের নামে আপত্তিকর মন্তব্য করেছেন কুবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের। এই ঘটনায় ভুক্তভোগী চার শিক্ষক উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর কাছে অভিযোগ করেছেন।

অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষকরা বলেছেন, গত শুক্রবার দেশের একটি বেসরকারি টেলিভিশনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ প্রতিবেদনে একটি অডিও ক্লিপ প্রচার করা হয়। সেখানে কুবি রেজিস্ট্রার ওই চার শিক্ষককে 'চার চোরা' বলেন।

আবেদনে তারা আরও বলেছেন, চ্যানেল ২৪ এ প্রচারিত সংবাদে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পদে থেকে শিক্ষকদের বিরুদ্ধে এমন বিশেষণ ব্যবহার করা দুঃখজনক। এতে করে পারিবারিক ও সামাজিকভাবে তারা হেয় প্রতিপন্ন হয়েছেন। এছাড়া পেশাগত ভাবেও তারা অসম্মানের শিকার হয়েছেন। আমরা এই ঘটনায় রেজিস্ট্রারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি বলেন, একজন শিক্ষক হয়ে আমি অন্য শিক্ষকদের নামে এমন মন্তব্য করতে পারি না। আমার বিরুদ্ধে কোথাও ষড়যন্ত্র হচ্ছে।

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন ডা. মজিবুর রহমান
  • ১৬ অক্টোবর ২০২৬
রেল লাইন ধরে হাঁটছিলেন মা-মেয়ে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়ের ভারত যাওয়ার অনুমতি বাতিল
  • ১৬ অক্টোবর ২০২৬
তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার, সুযোগ পাবেন যারা
  • ১৬ অক্টোবর ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আ…
  • ১৬ অক্টোবর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী
  • ১৬ অক্টোবর ২০২৬