মাদক ও জাল টাকাসহ বেরোবির দুই কর্মচারী আটক

০৬ জুলাই ২০২১, ১২:০০ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

মাদক ও জাল টাকাসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই কর্মচারীকে আটক করেছে রংপুর তাজহাট থানা পুলিশ। সোমবার নগরীর পাশে দমদমা ব্রীজের কাছে চেকপোস্টে তাদের আটক করা হয়।

আটক দুইজনকে তাজহাট থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আটককৃতরা হলেন- মনোয়ার হোসেন ও আতিক। কর্মচারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী।

তিনি বলেন, ‘দুইজন কর্মচারী গাঁজাসহ ধরা পড়েছে। তবে জাল টাকার বিষয়ে আমি জানি না।’ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘কোন অপরাধীকে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্রয় দেবে না। এমনকি তাদেরকে বাঁচানোর জন্য কোন তদবীরও করবে না। আমাদের এদিক থেকে কিছু করার নাই। আইন অনুযায়ী যা হয় সর্বোচ্চটুকু প্রশাসন করবে।’

জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে তাজহাট থানার অফিসার ইনচার্জ আকতারুজ্জামান ও বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজার আলীকে বারবার ফোন দিলেও তাদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন ডা. মজিবুর রহমান
  • ১৬ অক্টোবর ২০২৬
রেল লাইন ধরে হাঁটছিলেন মা-মেয়ে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়ের ভারত যাওয়ার অনুমতি বাতিল
  • ১৬ অক্টোবর ২০২৬
তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার, সুযোগ পাবেন যারা
  • ১৬ অক্টোবর ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন আ…
  • ১৬ অক্টোবর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতৃত্বে সুমন-শিবলী
  • ১৬ অক্টোবর ২০২৬