টিকার দায়িত্ব কেন নেবে না ঢাবি, প্রশ্ন সাত কলেজ শিক্ষক নেতার

০৪ জুলাই ২০২১, ০৮:৪৭ PM
সাত কলেজ

সাত কলেজ © লোগো

অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের টিকা প্রাপ্তির নিশ্চয়তা ঢাকা বিশ্ববিদ্যালয়কেই দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদ ও সেভেন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার।

আজ রবিবার (৪ জুলাই) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে সাত কলেজের শিক্ষার্থীদের টিকা পেতে যে অনিশ্চয়তার তৈরি হয়েছে সে বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন তিনি।

ড. কুদ্দুস বলেন, সাতটি কলেজে তো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সেশন ফি থেকে শুরু করে অন্যান্য আর্থিক বিষয় নিয়ন্ত্রন করে ৷ এসব ফি বিশ্ববিদ্যালয়েই জমা হয়৷ তাঁরা শুধু পরীক্ষা নিবে অন্য দায়িত্ব নিবে না এটা হতে পারে না৷

তিনি আরও বলেন, সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় আমরা এককভাবে কোন সিদ্ধান্ত নিতে পারি না৷ সিদ্ধান্ত গুলো ঢাবি থেকেই আসে ৷ আমরা যেহেতু অধিভুক্ত প্রত্যেকটা বিষয়ের দায় ঢাবিকেই নিতে হবে৷

এছাড়াও অধিভুক্ত সাত কলেজের শিক্ষকদের নানা অসন্তোষ নিয়ে এসোসিয়েশন থেকে শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে অনুষ্ঠানিক বৈঠকে বসবেন বলেও জানান তিনি ৷

প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়৷ এরপর থেকে এসব কলেজের একাডেমিক সকল কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে৷

শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণ হচ্ছে আরও দুই শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সি…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950